রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার , উদ্ধার হেরোইন ও ট্যাপেন্টাডল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে বোয়ালিয়া থানার উপশহর ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল বিন্দুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মোহনপুর উপজেলার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে ওবায়দুল হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এর আগে রাত সোয়া ১০টার দিকে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির সদস্যরা মালদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে রিফাত (২০)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে সাড়ে ১১টার দিকে মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নওশাদ আলীর ছেলে আরিফ হোসেন ডলার (৩৭)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice