ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (শনিবার) বাদ যোহর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশ্বব্যালয় প্রশাসন ও ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য ড. এমতাজ আলী এবং ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম মতিনুর রহমান বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ মরহুমা বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
বেগম জিয়ার অবদান তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশের আপামর জনগণের ভাগ্য উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জেল-জুলুম-নির্যাতন সহ্য করে ধারাবাহিক ও আপসহীনভাবে আমৃত্যু নেতৃত্ব দিয়ে গেছেন। বাংলাদেশে নারী শিক্ষার ব্যাপক প্রসার এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে তাঁর দূরদর্শী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং অগ্রযাত্রায় জিয়া পরিবারের ঐতিহাসিক ভূমিকাকে উপাচার্য কৃতজ্ঞচিত্তে স্মরণীয় হয়ে থাকবে”।
তিনি আরও বলেন, “তাঁর পুরো জীবনটাই বাংলাদেশের মানুষের জন্য তিনি উৎসর্গ করেছেন। ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই মহান স্বাধীনতা এবং
বিগত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দ্বারা তিনি নিপীড়িত হয়েছেন। আমরা আজকে এই দিনে আমাদের সে প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব আল্লাহ যেন তাঁকে জান্নাত নসীব করেন ।
