শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফাইনাল ও পুরস্কার বিতরণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পাচারের পথে ৪৫ বস্তা সরকারি সার আটক, মান্দায় কৃষকদের মাঝে বিক্রি

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
পাচারের পথে ৪৫ বস্তা সরকারি সার আটক, মান্দায় কৃষকদের মাঝে বিক্রি
Share Now

নওগাঁর মান্দায় অবৈধভাবে পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের হাইস্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে জব্দকৃত সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ২০ বস্তা টিএসপি (TSP) এবং ২৫ বস্তা ডিএপি (DAP) সার বোঝাই একটি পরিবহন কালিকাপুর হাইস্কুল মোড় অতিক্রম করছিল। এসময় সারের বস্তার ধরন ও পরিবহনের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে পাচারের বিষয়টি প্রকাশ পায়। খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে সারগুলো আটক করে প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. গোলবর হোসেন বলেন, আমরা একটি ভ্যানে করে বস্তাভর্তি সার যেতে দেখি। সন্দেহ হওয়ায় গাড়িটি থামাই। চালক একেক সময় একেক কথা বলছিল। পরে বস্তা দেখে নিশ্চিত হই এগুলো সরকারি সার, যা অন্য এলাকায় পাচার করা হচ্ছিল।

স্থানীয় কৃষক মো. আব্দুল মান্নান বলেন, আমরা প্রয়োজনমতো সার পাই না, অথচ আমাদের এলাকার সার অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধভাবে মজুদ ও পাচারকৃত সার জব্দ করেছি। এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, নিয়ামতপুর থেকে দুটি সারবাহী গাড়ি বাগমারা অভিমুখে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কালিকাপুর এলাকায় গাড়ি দুটি আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত সার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হবে এবং পরে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

পরে ঘটনাস্থলেই উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের মাঝে প্রতিজনকে একটি করে বস্তা সরকারি মূল্যে বিক্রি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category