শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года রাবির ‘সি’ ইউনিটে পাশ করলেও ফেল দেখানো হলো কয়েকশ শিক্ষার্থীকে ছয় মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, রাকসু নিয়ে অসন্তোষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস পালিত রাবিতে আনুষ্ঠানিক হাইস্পিড 5G ‘ফ্রি ওয়াই-ফাই’ সার্ভিস চালু পাচারের পথে ৪৫ বস্তা সরকারি সার আটক, মান্দায় কৃষকদের মাঝে বিক্রি নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সিডের উদ্যোগে কালিকারপুরে মাঠ দিবস বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি কখনোই অবরুদ্ধ হবে না: ট্রাম্প দেশে মজুত রয়েছে দুই মাসের জ্বালানি তেল এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস পালিত
Share Now

আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা হিমোফিলিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। হেমাটোলজি বিভাগের প্রধান ডা. মোর্শেদ জামান মিয়া বলেন, হিমোফিলিয়া একটি জন্মগত রক্তক্ষরণজনিত রোগ। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশ সরকার এখনো সম্পূর্ণভাবে চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। ফলে অনেক রোগীর পক্ষে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তবে রাজশাহী মেডিকেলে হিমোফিলিয়া সংগঠনের মাধ্যমে রোগীদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ সময় ডা. মোহাম্মদ মারুফ আল হাসান বলেন, হিমোফিলিয়া একটি জিনগত রোগ, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম থাকে। ফলে সামান্য আঘাত বা কেটে গেলে দীর্ঘ সময় রক্তক্ষরণ হতে পারে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, হেমাটোলজি বিভাগের প্রধান ডা. মোর্শেদ জামান মিয়া, ডা. মোহাম্মদ মারুফ আল হাসানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীরা।

বক্তারা হিমোফিলিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category