শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে| রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত|

সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন| সম্মেলনের এবারের প্রতিপাদ্য— ‘ˆবশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’|

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন| এই সম্মেলনে আটটি কমিটিতে বিভক্ত হয়ে প্রতিনিধিরা বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা ও সমসাময়িক ˆবশ্বিক ইস্যুতে আলোচনা করবেন|

সম্মেলনে অংশগ্রহণকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. রোহান বলেন, আমি এর আগেও এরকম সম্মেলনে অংশ নিয়েছি| এ সম্মেলন আমাদের আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তাছাড়াও শক্তিশালী কমিউনিকেশন নেটওয়ার্ক ˆতরি হবে বলে আশা করছি|

আরইউমুনা’র উপদেষ্টা এবং রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম বলেন, এবারের আসরে সর্বমোট ৮টি কমিটি পরিচালিত হচ্ছে| প্রত্যেক কমিটির আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে সম্মেলনের মূল প্রতিপাদ্যের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে| ফলে প্রতিনিধিরা সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট ও সম্পর্কের অনুষঙ্গে গঠনমূলকভাবে শান্তি, সমতা ও ন্যায়ের বিষয়ে সচেতন এবং উদ্দীপ্ত হতে পারবে|

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউমুনার উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category