রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

রাবির ‘বি’ ইউনিটে বাণিজ্যে প্রথম ঐশী, অ-বাণিজ্যে শুকরিয়া-নেহাল

রাবি প্রতিনিধি :
  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
রাবির ‘বি’ ইউনিটে বাণিজ্যে প্রথম ঐশী, অ-বাণিজ্যে শুকরিয়া-নেহাল
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় এ ফল প্রকাশিত হয়। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপে গড় পাশের হার ৫৮ দশমিক ৭৭ শতাংশ।

প্রকাশিত ফলে বাণিজ্য গ্রুপ থেকে প্রথম হয়েছেন ফারহানা সুলতানা ঐশী। তিনি যশোরের মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর ২৬১১৫০৪৯। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০।

অন্যদিকে অ-বাণিজ্য গ্রুপের মানবিক শাখা থেকে প্রথম হয়েছে শুকরিয়া। তার রোল নম্বর ২১৫০২১৫১। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৫০। অ-বাণিজ্য গ্রুপের বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছে মো. রফিকুল নেহাল। তার রোল নম্বর ২১৫০০৩২৩। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮১ দশমিক ২৫। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ বছর ‘বি’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ২৫ হাজার ৯৬১ জন। তন্মধ্যে বাণিজ্য গ্রুপের ১৬ হাজার ৩৬৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন (৫৭ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ৯ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৯০০ (৬১ দশমিক ৫০ শতাংশ) জন উত্তীর্ণ হয়।

এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category