রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক:
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল
Share Now

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা। এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে।

নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category