শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল

Reporter Name
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
রাশেদ প্রধান কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Share Now

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাগপা নেতা রাশেদ প্রধান কটুক্তির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর গণকপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা স্পষ্টভাবে জামায়াত, এনসিপি ও ১১ দলকে বলতে চাই এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আবারও জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় তিনি আরও বলেন, রাশেদ খান রাজনৈতিক শালীনতা ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রাহান। তিনি বলেন, রাশেদ প্রধান দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে রাশেদ খানের একটি প্রতিকৃতি তৈরি করে সেখানে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category