রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
Share Now

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতারের বিরুদ্ধে খেলার মাঠ ভরাট ও গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের সরকারি বরাদ্দের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা বাজারে স্থানীয় গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার-কাবিটা প্রকল্পের আওতায় ঘুঘুডিমা ফুটবল মাঠের গর্ত ভরাট ও ঘুঘুডিমা গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ৪ দফায় ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাঠ ভরাট বা সীমানা প্রাচীর নির্মাণ না করেই এই ৮ লাখ টাকা আত্মসাত করেন মহিলালীগ নেত্রী নাসরিন আখতার। এরমধ্যে মাঠ ভরাটের নাম করে দুটি প্রকল্পের ৪ লাখ টাকার কোন কাজ দৃশ্যমান হয়নি।

তারা আরও বলেন, ক্ষমতার দাপটে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার খেলার মাঠের পাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দিয়েছে। মানব্বন্ধন থেকে নাসরিনকে গ্রেফতারসহ আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার দাবি করা হয়। বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন গ্রামবাসী।

ঘন্টাবাপি চলা মানব্বন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, আলতাফুর রহমান, নাসিম আলী, নাসিম আলী, মো. বারকুল্লাহ, আরিফ হোসেনসহ অন্যান্যরা।

এবিষয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতার বলেন, একটি ক্লাব ঘরকে নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে আমাকে হেনস্তা করতে পুরোনো অভিযোগ তুলে আমার সম্মানহানি করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category