শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года রাবির ‘সি’ ইউনিটে পাশ করলেও ফেল দেখানো হলো কয়েকশ শিক্ষার্থীকে ছয় মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, রাকসু নিয়ে অসন্তোষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস পালিত রাবিতে আনুষ্ঠানিক হাইস্পিড 5G ‘ফ্রি ওয়াই-ফাই’ সার্ভিস চালু পাচারের পথে ৪৫ বস্তা সরকারি সার আটক, মান্দায় কৃষকদের মাঝে বিক্রি নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সিডের উদ্যোগে কালিকারপুরে মাঠ দিবস বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি কখনোই অবরুদ্ধ হবে না: ট্রাম্প দেশে মজুত রয়েছে দুই মাসের জ্বালানি তেল এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

রাবিতে আনুষ্ঠানিক হাইস্পিড 5G ‘ফ্রি ওয়াই-ফাই’ সার্ভিস চালু

রাবি প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
রাবিতে আনুষ্ঠানিক হাইস্পিড 5G 'ফ্রি ওয়াই-ফাই' সার্ভিস চালু
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ও আইসিটি সেন্টারের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে হাইস্পিড (5G) ওয়াই-ফাই সার্ভিস চালু করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনির শপ এরিয়া এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ফ্রি হাইস্পিড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এতে আরও বলা হয়, ‘RU WiFi 5G’ নামে নেটওয়ার্কটি যে কোনো 5G সমর্থিত ওয়াই-ফাই ডিভাইস—যেমন স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা (যাদের ইন্টারনেট আইডি রয়েছে) নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এই সেবা ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সভায় প্রাথমিকভাবে ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category