শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফাইনাল ও পুরস্কার বিতরণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
Share Now

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১ মাসে সারা দেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৩২টি শিশুর। আর হাম সন্দেহে অর্থাৎ হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮টি শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ শিশুর।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১ শিশুর। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ শিশু। এর পরই আছে রাজশাহী বিভাগ। এখানে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ শিশু। মৃত্যু হয়েছে ৬৭ জনের। সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে ৬৪৪টি শিশু হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে এবং এখানে গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category