সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস
রাজশাহীর তানোরে গভীর গর্তে তলিয়ে গিয়ে সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুল ইসলাম লিগ্যাল নোটিশ পাঠিয়ে এ ক্ষতিপূরণ দাবি করেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চেয়ারম্যান, সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তানোরের সহকারী প্রকৌশলী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়ার জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানার ওসিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে বিষয়টি বাস্তবায়নের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হাইকোর্ট ডিভিশনে জনস্বার্থে মামলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মনিরুল ইসলাম।
এর আগে গত বুধবার দুপুরে মাটির নিচে গর্তে তলিয়ে যায় শিশু সাজিদ। টানা ৩২ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টায় তাকে উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice