রাজশাহী মহানগর পুলিশে একযোগে ১২ ওসির বদলি! নতুন দায়িত্বে কারা?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি/পদায়ন কার্যকর করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের তালিকা নিম্নরূপ—

১। বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি মোঃ আবুল কালাম আজাদ → মতিহার থানার ওসি
২। দামকুড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম → বোয়ালিয়া মডেল থানার ওসি
৩। চন্দ্রিমা থানার ওসি মোঃ আরজুন → বেলপুকুর থানার ওসি
৪। মতিহার থানার ওসি মোঃ আব্দুল মালেক → রাজপাড়া থানার ওসি
৫। কাটাখালী থানার ওসি আব্দুল মতিন → পবা থানার ওসি
৬। বেলপুকুর থানার ওসি মোঃ সুমন কাদেরী → কাটাখালী থানার ওসি
৭। শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী → এয়ারপোর্ট থানার ওসি
৮। এয়ারপোর্ট থানার ওসি মোঃ ফারুক হোসেন → শাহমখদুম থানার ওসি
৯। পবা থানার ওসি মোঃ ফরহাদ আলী → কাশিয়াডাঙ্গা থানার ওসি
১০। কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ আজিজুল বারী ইবনে জলিল → দামকুড়া থানার ওসি
১১। কর্ণহার থানার ওসি মোঃ মনিরুল ইসলাম → চন্দ্রিমা থানার ওসি
১২। রাজপাড়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান → কর্ণহার থানার ওসি

এ বিষয়ে আরএমপির উপ-পুলিশ কমিশনার সিটিটিসি ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice