ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রল, লোহার শাবল, লাঠি ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তাকে আদালতের পাঠানো হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice