রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

প্রতিবেদক: রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমি অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরী ও জেলার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, মহানগরীর উপদেষ্টা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী জোন পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।

আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্সের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন আবদুল হান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জোন পরিচালক সেলিম রেজা ও রাজশাহী জেলার সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। এছাড়া সংগঠনের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ জনবল তৈরি ও বাজার সম্প্রসারণে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা দূর করতে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

আলোচনায় ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল, উদ্যোক্তা উন্নয়ন, শিল্প স্থাপনের সম্ভাব্য খাত এবং ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে রাজশাহীর স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice