রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে তাদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া ও জেনকির প্রতিনিধি মি. বান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মো. ফজলে তাহের বকুল ও অ্যাডভোকেট মো. মেহেদীসহ সংশ্লিষ্টরা।

এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice