রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রতিবেদক: রাজশাহী মহানগর প্রতিনিধি:

১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, যুবদল, রাজশাহী মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং মোঃ রাফিউল ইসলাম রাফি, সদস্য, যুবদল, ১১ নং ওয়ার্ড, রাজশাহী মহানগর।


এ সময় অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তুলবে।


অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আরও বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice