আটককৃত নেতা সোলাইমান বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মাদার বক্স হল ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা গালিবসহ মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে পুলিশ তাকে আটক করে। সন্ত্রাসবিরোধী মামলায় এবং সম্প্রতি ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
