নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে নেশা জাতীয় ২২২ পিস এমপোল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স (পাঁচটি মাদক মামলা এবং একটি মারামারি মামলার আসামি) সহ দুজন কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ মে) সকাল বেলা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় আত্রাই থানা পুলিশের অভিযানে
নেশা জাতীয় ২২২ পিস এমপোল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্সসহ ২ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ প্রিন্স (২৬) পিতা মৃত আব্দুর রাজ্জাক গ্রাম ভর তেতুলিয়া থানা আত্রাই, জেলা নওগাঁ। এর বিরুদ্ধে মোট ৫ টি মাদকের মামলা রয়েছে এবং একটি মারামারি মামলা রয়েছে।
এছাড়া নওগাঁ জেলাও জয়পুরহাটের বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে মোঃ আব্দুর রহমান (৩২) পিতা মোহাম্মদ খলিলুর রহমান সাং ভরতেতুলিয়া থানা আত্রাই, জেলা নওগাঁ। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
