শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года হাম পরিস্থিতি দেখতে জেলা হাসপাতালে এমপি বুলবুলের পরিদর্শন প্রধানমন্ত্রীর উপহার পেলেন অসহায় টুলি মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল রাজশাহী সংগ্রামী টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের অভিপ্রায় অস্বীকার মানেই জনগণের বিপক্ষে অবস্থান বাধা কাটিয়ে অর্ধযুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫৪ শিক্ষক নিয়োগ রাবিতে AI শিক্ষা বিস্তারে নতুন পদক্ষেপ, কোর্স চালুতে কর্মশালা

হাম পরিস্থিতি দেখতে জেলা হাসপাতালে এমপি বুলবুলের পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
হাম পরিস্থিতি দেখতে জেলা হাসপাতালে এমপি বুলবুলের পরিদর্শন
Share Now

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ তুলনামূলক বেশি। এক পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশের মোট হামের রোগীর প্রায় ১০ শতাংশ এই জেলায় শনাক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যারা হামের টিকা নিয়েছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে বর্তমানে ৯ মাস বয়সের আগে টিকা না দেওয়ায় ছোট শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ৬ মাস বয়স থেকেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

হাসপাতালে রোগীর চাপ বাড়ায় খাবার পানির সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে এমপি বলেন, জরুরি ভিত্তিতে একটি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ৮ থেকে ১০টি ফিল্টার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে ১০০ শয্যার সক্ষমতায় সেবা দেওয়া হচ্ছিল। তবে পূর্ণাঙ্গ ২৫০ শয্যার সুবিধা চালুর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category