রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদুল আজহার ‘ঈদ বোনাস’ এর চেক হস্তান্তর করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

এ সময় বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice