রাজশাহীতে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় পুকুরে ডুবে আরাফাত (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, আরাফাত রাজশাহী রওজাতুস সালেহীন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রাজশাহী জেলার বানেশ্বর কারিগরপাড়ার ইমন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আরাফাত নিখোঁজ হলে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে ধারণা করা হয়, সে কাদিরগঞ্জ পুকুরে পড়ে থাকতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা বলেন, নগরীর বিভিন্ন এলাকায় খোলা পুকুর ও জলাশয়ে নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এ ঘটনায় মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice