জুতা ও শার্টের কলারের ভেতর হেরোইন বহনের সময় মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে পায়ের জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে অভিনব কায়দায় মাদকদ্রব্য হেরোইন বহন করার সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২২ মার্চ) বিকেলে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল তাকে গ্রেফতার করে। সোমবার (২৩ মার্চ) সকালে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম মো. মামুন মোল্লা (৪০)। তিনি  নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ মাসদাইর ঘোষের বাগ এলাকার হান্নান মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, তারা নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় অটোরিক্সা যোগে মাদক পরিবহনের খবর পায়। খবর পেয়ে দলটি রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুরডাঙ্গা জনৈক সলিম ঘোষের বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় অটোতে থাকা একজন যাত্রীকে সন্দেহ করে তার দেহ তল্লাশি করা হয়। তিনি অভিনব কায়দায় লুকায়িত পরিহিত পায়ের জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে হেরোইন বহন করছিলেন। এ সময় তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার টাকা এবং একটি করে মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তিনি অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে তার নিজ জেলা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় যাচ্ছিলেন বলেও স্বীকার করেন।
র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, গ্রেফতার আসামি বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice