রাবিতে পলাশী দিবস উপলক্ষে মৌন র‍্যালি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) সেন্টার ফর হেরিটেজের উদ্যোগের মৌন র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় সেন্টার ফর হেরিটেজের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন,পলাশী হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু মিত্র সহজেই সনাক্ত করা সম্ভব। পলাশীর পর যেমন আধিপত্যবাদের গোলামরা এদেশের সম্পদ লুট করেছিল তেমনি ভাবেই নব্য মীর জাফররা গত দেড় দশকে এদেশের সম্পদ লুটপাট করে দেশকে করে রাজ্য করার চেষ্টা করেছে।

তিনি বলেন, পলাশীর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের কে দেশরক্ষা ও দেশ গড়ার কাজে অংশ গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়াতে পলাশীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো নুর হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তানভীর হোসেন, কবি মোশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice