পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার টাইগার ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে আজ সোমবার সকালে দেশ ছেড়েছেন চারজন। রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।

প্রথম ধাপে পিএসএলের উদ্দেশে দেশ ছেড়ে যাওয়া ক্রিকেটাররা হলেন– মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

বাংলাদেশের ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice