রাজশাহীর দুই সাংগঠনিক ইউনিটে ছাত্রদলের নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ রাজশাহী মহানগরের অধীন দুটি সাংগঠনিক ইউনিটে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য গোপনের অভিযোগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সুইট এবং সদস্য সচিব শামানুল হক হৃদয়কে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একই দিনে প্রকাশিত অপর একটি বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর শাখার অধীন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উভয় সিদ্ধান্ত অনুমোদন ও নির্দেশনা প্রদান করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice