শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফশিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন ব্যাংকগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। অন্যদিকে, পূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়।
সার্কুলার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশের সব তফশিলি ব্যাংকে ছুটি থাকবে। এই ছুটির পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে, গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। পূর্বনির্ধারিত ছুটি
