বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের বহরমপুর পূর্ব ইউনিটের কর্মী মোহাম্মদ মামুনুর রশীদের অসুস্থ বাবাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মামুনুর রশীদের বাবার অপারেশন হওয়ার খবর পেয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে উপস্থিত হন। এ সময় তিনি অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে তিনি তাঁদের আশ্বস্ত করেন।
এ সময় মামুনুর রশীদের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
