মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তুলসীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলামের মা সুফিয়া বিবি ও স্ত্রী মোছা. সাথী আক্তার জানায়, মঙ্গলবার বিকেলে শহিদুলের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খেতে গেলে বাছুরটিকে আটকে রাখা হয়। পরে বাছুরটি আনতে গেলে সাথী আক্তারের সঙ্গে প্রতিবেশীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এ সময় চিৎকার শুনে শহিদুল ইসলাম, তার ছোট ভাই সাইফুল ইসলাম ও মা ঘটনাস্থলে গিয়ে বিরোধ থামানোর চেষ্টা করেন।তখন প্রতিবেশী ইব্রাহীম হোসেনের ছেলে মো. মোয়াজ্জেম ও জিহাদের মা জীবন নেছা দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন স্বজনেরা।

শহিদুলকে রক্ষা করতে তার ছোট ভাই সাইফুল ইসলাম এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। এতে তার মাথায় আঘাত লাগে এবং গুরুতর রক্তক্ষরণ হয়। পরে শহিদুলের স্ত্রী সাথী আক্তার এগিয়ে এলে তার মাথায়ও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠা

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice