রাজশাহীতে পাঁচ পূজামণ্ডপে ছাত্রদলের আর্থিক উপহার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী নগরীর ২২ নাম্বর ওয়ার্ডের পাঁচটি পূজামণ্ডপে আর্থিক উপহার দিয়েছেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডে ছাত্রদলের নেতাকর্মীরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিশাল রহমান বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। নগরীর ৩০টি ওয়ার্ডের পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও কাজ করছেন। যেকোনো সমস্যায় যোগাযোগ করলে দ্রুত ছাত্রদলকে পাশে পাবেন তারা।

আর্থিক উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সর্বজয়ী আলুপট্টি পূজামণ্ডপের সাধারণ সম্পাদক শুভ পান্ডে। তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করায় তাঁরা আনন্দিত।

রাজশাহীর ঐতিহ্যবাহী ধর্মসভার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজশাহী মহানগরীর সভাপতি সুব্রত রায় বলেন, দুর্গাপূজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও পাশে পেয়ে স্বস্তি তৈরি করেছে রাজশাহী নগরজুড়ে। এছাড়াও মহানবমীর দিনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন আমাদের এই ধর্মীয় উৎসবটি আরো উৎসব মুখর করবে। আমরা প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছি।

এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী ঐক্য, শাহামখদুম থানা ছাত্রদলের ছাত্রনেতা মাইনুল সহ বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice