মান্দায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,অবৈধ ইট ভাটায় জরিমানা

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সরাসরি নির্দেশনায়,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন এর উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে একটি অবৈধ ইট ভাটায় ভ্রাম্রমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৩ অক্টোবর দুপুর ১২:৩০ ঘটিকার সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলার জলছাত্র মোড় নামক স্থানে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস্ নামক ইটভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ চালু রাখায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ টি মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ বন্ধ রাখার জন্য ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা নেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।

ব্যাটেলিয়ন আনসার , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice