এসএসসিতে মসজিদ মিশন একাডেমীর সাফল্য, জিপিএ-৫ পেল ৯০ জন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশের পর রাজশাহীর মসজিদ মিশন একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার ৮৪ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯০ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর একাডেমী প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন কৃতি শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান। শিক্ষার্থীরাও একে অপরকে মিষ্টি খাইয়ে নিজেদের সাফল্য উদযাপন করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় বাঁধভাঙা আনন্দ। প্রতিষ্ঠান প্রাঙ্গণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীদের সাফল্য ও আনন্দের মুহূর্তগুলো ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মসজিদ মিশন একাডেমীর শিক্ষকরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice