রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ রাজশাহী এর আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আজ বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আরএমসিএইচ এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এনডিএফ এর রাজশাহী জেলা সভাপতি ডা. রেজাউল করিমের সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক ও লেখক ডা. নাজিব ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন, এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এনডিএফ রাজশাহী জেলার সাংগঠনিক সম্পদক সহযোগী অধ্যাপক ডা. এএসএম আব্দুল্লার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএফএর কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ।
এনডিএফ এর রাজশাহী জেলার সহ- সভাপতি আরএমসির সহযোগী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা, সাধারণ সম্পাদক ডা. রেজওয়ানুল ইসলাম মারুফ,
, আরএমসির ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল বারী, এনডিএফ রামেকের সভাপতি ডা. শফিকুল ইসলাম।
এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, স্বাধিনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের প্রতিটি নাগরীকের দ্বায়িত্ব রয়েছে সবাইকে একসাথে কাজ করতে হবে।
স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও চর্চা করতে হবে বলেও বক্তারা মনে করেন। এসময় বক্তারা বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহ্বান জানান।
আলোচনা শেষে বাংলাদেশ গঠনে বিভিন্ন আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এবং বুধবার বিকেলে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে মার্মান্তিক বাসডুবির ঘটনায় শোক প্রকাশ করে NDF. এঘটনায় অনেকের সাথে রাজশাহী মেডিকেল কলেজ আরএমসি পরিবারের কিছু সদস্য মৃত্যু বরণ করেন, বিডিএস ২৯ ব্যাচের ডা. অন্তি ও তাঁর স্বামী, ৫৩ ব্যাচের ডা. রাইয়ানের শাশুড়ি, শ্যলক ও ভাগনে, ৫৫ ব্যাচের ডা. ফাতেমা এর মাসহ অনেক বাসযাত্রী মৃত্যু বরণ করেছেন।
তাদের এ মৃত্যুতে শোক জানিয়েছে ন্যাশনাল ডক্টরসফোরাম এনডিএফ, শোকবার্তায় বলা হয় পদ্মা নদীতে বাসডুবে যাত্রীদের যে মৃত্যু হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক, নিহতদের মধ্যে আরএমসি পরিবারের অনেক সদস্য রয়েছে। আমরা নিহত সকলের জন্য ব্যাথিত, তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করছি।
