বাঘায় আমবাগান থেকে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাহাদিপুর আমবাগান থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘা থানাধীন মাহাদিপুর আমবাগানে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।

পরে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমবাগানে তল্লাশি শুরু করেন। এ সময় কাউকে সেখানে পাওয়া না গেলেও আমগাছের গোড়ায় ঘাসের মধ্যে একটি ছোট ব্যাগ দেখতে পান তারা।

ব্যাগটি খুলে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত ট্যাপেন্টাডল বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মাদকগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice