ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে মাসব্যাপী ‘৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ সূচনা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট)দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।এ-সময় সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সহ-সভাপতি ইসমাইল হোসেন তাকবির এবং ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সুমন হোসেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচীর শুভ উদ্ভোদন করেন।
কর্মসূচির উদ্বোধনকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ৩৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, পুরো মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। একটি সবুজ ক্যাম্পাস আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দর উপহার হতে পারে।
