রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

শিবগঞ্জে বিএনপির ২২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
শিবগঞ্জে বিএনপির ২২ নেতাকর্মীর জামায়াতে যোগদান
Share Now

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি থেকে আগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ড. কেরামত আলী ও উপজেলা আমীর।

ড. কেরামত আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট যেন অর্থ কিংবা প্রভাবের মাধ্যমে প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি থেকে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম বলে তারা বিশ্বাস করেন।

তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে এবং কোনো ধরনের অর্থ বা প্রলোভনে প্রভাবিত না হতে।

জামায়াতে ইসলামীতে যোগদানকারী বিএনপি নেতাকর্মীরা হলেন, মোবারকপুর ইউনিয়নের -১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার, জীবন চৌধুরী, আব্দুর রাজ্জাক। ২ নম্বর ওয়ার্ডের মো. এলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. হাবিবুর রহমান। ৩ নম্বর ওয়ার্ডের মো. ইয়াসিন আলী, সদরুল ইসলাম, শামসুল হক। ৫ নম্বর ওয়ার্ডের সহবুল ইসলাম, আব্দুল হাকিম। ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মাহিদুর রহমান, হারুন অর রশিদ। ৮ নম্বর ওয়ার্ডের লাইসেন আলী, মনিরুল ইসলাম, আব্দুল হামিদ, দেলোয়ার। ৯ নম্বর ওয়ার্ডের জামান আলী, মনিরুল ইসলাম, আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category