বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ইতিহাসের এই দিনে ১৭ এপ্রিল

সিটিজেন ডেস্ক :
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Share Now

বিশ্বে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। তবে সব ঘটনাই ইতিহাসের পাতায় স্থান পায় না। ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী ১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন। ১৬২৯ – প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়। ১৭৮১ – ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন। ১৮৩৯ – গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৮৯৪ – রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম। ১৮৯৯ – এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ১৯১৫ – এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মতো শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়। ১৯২০ – আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ১৯৪১ – ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে। ১৯৪৬ – ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ। ১৯৫৩ – কম্বোডিয়া ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭১ – কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। ১৯৭৫ – কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান, খেমার রুজ রাজধানী নমপেন থেকে আটক হন।

জন্ম ১৬৭৬ – প্রথম ফ্রেডেরিক, সুইডেনের রাজা। ১৮৩৮ – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি। ১৮৫৩ – অমৃতলাল বসু, বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা। ১৮৮২ – রবার্ট মরিসন ম্যাকাইভার, স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী। ১৮৯৭ – থর্নটন ওয়াইল্ডার, আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার। ১৯১৫ – ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়। সিরিমা রাতওয়াত ডায়াস বন্দরনায়েকে, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯১৬ – সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৯১৮ – সুনীল জানা, ভারতীয় বাঙালি ফটোসাংবাদিক এবং তথ্যচিত্রকর।

১৯২৩ – লিন্‌জি অ্যান্ডারসন, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯২৭ – অন্নপূর্ণা দেবী,ভারতীয় শাস্ত্রীয় সংগীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পণ্ডিত রবি শঙ্করের প্রথমা স্ত্রী। ১৯৪৬ – জর্জেস জে এফ কোহলার, নোবেল পুরস্কার বিজয়ী। ১৯৫৯ – শন বিন, ইংরেজ অভিনেতা। ১৯৭২ – মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়। ১৯৭২ – জেনিফার গার্নার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৭২ – ইয়ুইচি নিশিমুরা, জাপানি সাবেক ফুটবলার ও রেফারি। ১৯৭৪ – ভিক্টোরিয়া বেকহ্যাম, ইংরেজ গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার। ১৯৮৪ – রাফায়েল পালাডিনও, ইতালিয়ান ফুটবলার। ১৯৮৫ – রুনি মেয়ারা, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু ৭৪৪ – দ্বিতীয় আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা। ১০৮০ – তৃতীয় হেরাল্ড, ডেনমার্কের রাজা। ১৭৯০ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সংগীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান এবং আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন। ১৮৯২ – আলেকজান্ডার ম্যাকেঞ্জি, স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী। ১৯২৯ – সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। ১৯৪২ – জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ। ১৯৬১ – বিমলচন্দ্র সিংহ, সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক। ১৯৭১ – গোলাম মোস্তফা, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী। ১৯৭৫ – ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। ১৯৭৬ – হেনরিক ড্যাম, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী ও শারীরবিজ্ঞানী। ১৯৮৩ – প্রবোধকুমার সান্যাল, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক। ১৯৯৪ – রজার স্পেরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুমনোবিজ্ঞানী। ২০০৪ – ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ সংগ্রামী ব্যক্তিত্ব ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা আব্দুল আজিজ রানতিসি মর্মান্তিকভাবে শহীদ হন। ২০০৮ – এমে সেজায়ার, মার্তিনিকের ফ্রাঙ্কোফোন কবি, লেখক এবং রাজনীতিবিদ। ২০১৪ – গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ার সাংবাদিক ও লেখক। ২০১৫ – ইজ্জাত ইব্রাহিম আদ-দাউরি, ইরাক ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ। ২০১৭ – সুন্দরী শুলিখানন্ত, বাঙালি অভিনেত্রী ও নায়িকা, ক্যানসার। ২০২০ – যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category