মান্দায় শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় জীউ মন্দির এর উদ্যোগে সনাতনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার ২৫ এপ্রিল বিকাল ৪ টায় শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় জিউ মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনোজিৎ কুমার সরকার এর সভাপতিত্বে সনাতনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাবু অনুপ কুমার মহন্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শাখা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। প্রসাদপুর কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির হরিবাসর কমিটির সভাপতি বাবু হৃদয় রঞ্জন সাহা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মন্দির কমিটির সদস্য মোহিনী মোহন প্রামানিক,শ্যামলেন্দু কুমার দাস, সত্যেন্দ্রনাথ প্রামানিক,অরুণ কুমার সরকার,প্রভাত মজুমদার, প্রভাস মন্ডল,সুবোধ প্রামানিক, সুকোমল দাস, বিশ্বনাথ প্রামানিক, শ্যামল সরকার, তৃপ্তিশ মন্ডল,রতন কুমার দাস, প্রশান্ত চক্রবর্তী,সুনীল কুমার প্রামানিক, জয়ন্ত সাহা, শ্যাম আগরওয়ালা,মলয় কুমার ঘোষ,বিপ্লব কুমার মন্ডল, রানা দাস,পার্থ প্রতিম ভট্টাচার্য সহ বিভিন্ন এলাকা হতে আগত সুধী ভক্ত বৃন্দ।