শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হিরার মেয়ের বিয়ে উপলক্ষে যুবদলের আর্থিক উপহার চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ দলমত নির্বিশেষে সবাইকে সরকারি সুবিধা নিশ্চিতের নির্দেশ এমপি মিলনের মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন, গাছ কাটা-পুকুর ভরাট বন্ধের দাবি মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন স্থবির অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন রাবির হল সংসদের রাবিতে সামাজিক বিজ্ঞান ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষার্থী ও ৩ শিক্ষক

চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ
Share Now

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে হঠাৎ করেই সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে জেলা সদরসহ সব উপজেলা ও দূরপাল্লার রুটে এ কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের দাবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, আগে দুটি সংগঠন সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা আদায় করলেও সম্প্রতি শহরের হরিপুর এলাকায় মোটরশ্রমিক ইউনিয়নের নামে একটি পক্ষ আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো এখতিয়ার নেই।

অন্যদিকে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা নিচ্ছেন। বরং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বাস থেকেও চাঁদা আদায় করছে, যার অনুমতি তাদের নেই। মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুই পক্ষকে নিয়ে বৈঠক হলেও সমঝোতা হয়নি। তিনি বলেন, “সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না এ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।” হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ছোট যানবাহনে যাতায়াত করছেন, আবার কেউ দীর্ঘ সময় অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category