শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফাইনাল ও পুরস্কার বিতরণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

নেশাগ্রস্ত ছেলের হাতে মায়ের নির্মম হত্যাকাণ্ড

সিটিজেন ভয়েস ডেস্ক
  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
নেশাগ্রস্ত ছেলের হাতে মায়ের নির্মম হত্যাকাণ্ড
Share Now

রাজশাহীর খড়খড়ি কৃষি ব্যাংকের মোড় এলাকায় সুমন নামে এক ছেলে তার আপন মাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এলাকার মানুষ দেখতে পেয়ে হত্যাকারী সুমনকে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেয়। এ বিষয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

নিহত বিধবা মহিলার নাম সোহাগি বেগম (৫০)। তার দুই ছেলে ও একজন মেয়ে আছে।

স্থানীয় এলাকাবাসীর দেয়া তথ্যমতে, সুমন তার মাকে হাসুয়া দিয়ে মেরে রাস্তায় টানতে টানতে নিয়ে আসে। তারপর খড়খড়ির মোড়ে অটো নিতে আসে তার মাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য। পরবর্তীতে পরিস্থিতি দেখা স্থানীয়রা থানায় ফোন করলে সুমন বাসায় ঢুকে গেট লাগিয়ে দেয়। এরপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

স্থানীয় মোজাম্মেল হক জানান, সুমন নিয়মিত নেশা করতো। সে এলাকায় নিয়মিত ছোটখাট চুরিও করতো। সুমনের কাছে সব সময় হাসুয়া বা রামদা নিয়ে ঘুরতো বলেও জানান তিনি।

খড়খড়ি এলাকার রিপন জানান, মুলত নেশাগ্রস্ত হবার কারণেই এমন নৃশংস ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রীমা থানার অফিসার ইনচার্জকে ফোন করা হলে তিনি জানান, বিষয়টি মর্মান্তিক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category