রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশের শুটিং দল

Reporter Name
  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
Share Now

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ছিল ভারতে। আইপিএলে মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল। আইসিসি শ্রীলঙ্কার পরিবর্তে ভারতেই খেলার সিদ্ধান্তে অনড় থাকে। এতে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের নিরাপত্তা চিন্তা করে ভারত সফরের অনুমতি দেয়নি।

বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্কের উত্তপ্ততা চলছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট দল ভারত না যাওয়ায় অনিশ্চয়তায় ছিল এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। কয়েক দিন অপেক্ষার পর আজ (বুধবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সকল জায়গায় প্রেরণ করা হয়েছে।

২-১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল/পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বিগত আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। এবার শুধুমাত্র রবিউলকে পাঠাচ্ছে ফেডারেশন। তার সঙ্গে একজন কোচ যাচ্ছেন।

ভারতে গত নভেম্বরে বাংলাদেশ যুব হকি দল চেন্নাই ও মাদুরাইয়ে বিশ্বকাপ খেলেছে। মুস্তাফিজের আইপিএল ঘটনাকে কেন্দ্র করে ডিসেম্বরের পর থেকে ক্রিকেটের সংকট ঘনীভূত হয়। বাংলাদেশ ক্রিকেট দলের ওপর নিরাপত্তার শঙ্কার কথাও আইসিসি’র একটি টিম তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল। সব কিছু মিলিয়ে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category