মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
Share Now

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নয়ালাভাংগা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শিহাব আলী তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্যমতে, শিহাব শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় খালার বাড়িতে থাকতেন। বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি জাপানি ভাষা শিখছিলেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

শনিবার বিকেলে স্থানীয়রা আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান বলেন, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category