মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ চার জনকে গলা কেটে হত্যা সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা মান্দায় ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া: বিয়ে করলেন দুই রাবি শিক্ষার্থী রাজশাহীতে লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

নিজস্ব প্রতিবেদক :
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
Share Now

ভারতের মণিপুরে সংঘটিত ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩১ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়।

মৃদু কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানতে চেয়েছেন আসলেই কি ভূমিকম্প হয়েছে কিনা। মিরপুরের নাহিদ রানা ফেসবুকে লিখেছেন, ‘কেউ কি এই মুহূর্তে ভূমিকম্প টের পাইছেন না আমার ভুল ধারণা?’

সিলেটের নাইমুর রশিদ রাহুল লিখেছেন, ‘ভূমিকম্প সিলেটে’।

এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ এপ্রিল ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category