রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

ইরানে হামলা চালাতে আকাশ ব্যবহার করতে দেবে না সৌদি

Reporter Name
  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
Share Now

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাদের দুজনের আলোচনা হয়।

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, যুদ্ধ বাধা আটকাতে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান। যে উদ্যোগ আন্তর্জাতিক আইন অনুযায়ী হবে।

এছাড়া ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি থাকলে মধ্যপ্রাচ্যে সুদীর্ঘ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তির নিশ্চিয়তা দেবে বলেও সৌদির ক্রাউন প্রিন্সকে জানান মাসুদ পেজেশকিয়ান।

অপরদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি এ ধরনের কিছু হয় তাহলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দেবে।

প্রিন্স সালমানকে মাসুদ পেজেশকিয়ান বলেন, “মার্কিনিদের হুমকি আর মনস্তাতিক চাপের এই কৌশলগুলো মূলত এ অঞ্চলের শান্তি নষ্ট করার জন্য। এর মাধ্যমে অস্থিরতা ছাড়া তাদের আর কোনো লাভই হবে না।”

অপরদিকে প্রিন্স সালমান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে তাদের ভূখণ্ড ও আকাশ ব্যবহার করতে দেওয়া হবে না।

সূত্র: আরব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category