মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

মান্দায় ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
মান্দায় ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
Share Now

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪০ গ্রাম গাঁজাসহ বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ পুলিশ। আজ ২০ এপ্রিল মান্দা থানা পুলিশের এস আই নাজমুল হকের নেতৃত্বে এ এস আই আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় উপজেলার দেলুয়াবাড়ি বাজারস্থ ফয়েজের অটো মিলের সামনে থেকে বেলাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা সহ মোট ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বেলাল হোসেন উপজেলার দেলুয়াবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত পিয়ার বক্সের ছেলে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category