বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩

সিটিজেন ভয়েস ডেস্ক
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩
Share Now

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার ভোর পাঁচটার দিকে ওই গ্রামের একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয় টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটির ইটের দেয়াল ধসে পড়েছে এবং টিনের চাল উড়ে গেছে।
বিস্ফোরণে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ বজলুর রহমান (২০), একই গ্রামের মোঃ জেনারুল হকের ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (৩০) এবং রানীহাটির ধুমী গ্রামের রফিজুলের ছেলে মো. শুভ (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোররাতে ওই বাড়িতে একদল লোক অবৈধভাবে ককটেল তৈরি করছিল। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category