শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটির নতুন কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটির নতুন কমিটি ঘোষণা
Share Now

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন(এইচএফএসএ)-এর ৩৯ সদস্যবিশিষ্ট ২য় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইশতিয়াক আহমেদ রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাবির জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন-এর ৪৩৭ নম্বর কক্ষে আয়োজিত কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে উদযাপিত হয় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম (ছাত্র উপদেষ্টা, রাবি), প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. আজিজুর রহমান এবং সদ্য সাবেক সভাপতি মো. আরিফুল ইসলামের অনুমোদনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের মো. রাকিব রায়হান ও মো. সোহান, পদার্থবিজ্ঞান বিভাগের আক্তারুজ্জামান রাফি, ফার্মেসি বিভাগের ফারহানা খাতুন যুথি ও মোছা. মাইশা মনোয়ারা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের নুসরাত ইসলাম আয়শা, পরিসংখ্যান বিভাগের মো. মাসুদ এবং ফার্মেসি বিভাগের মঞ্জুমা আক্তার পিংকি।
অপারেশনাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের আদিত্য বিশ্বাস বকুল, মাইক্রোবায়োলজি (অ্যাফিলিয়েটেড) বিভাগের রাজিব আহমেদ, আব্দুল্লাহ ফয়সাল এবং রসায়ন বিভাগের সৈয়দ রাহিমুল ইসলাম। ফাইন্যান্স কো-অর্ডিনেটর হয়েছেন ফার্মেসি বিভাগের মুনতাসিরুল ইসলাম জিহান। অফিস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আরজুমাম আদনান।

আইটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃৎশিল্প বিভাগের দিলারা মাহমুদা যুথি। কনটেন্ট রাইটিং অ্যান্ড ক্রিয়েশন কো-অর্ডিনেটর হয়েছেন মিসকাতুল মেহজাবিন মুমু ও মোছা. রিফা তাসনিয়া। পাবলিসিটি অ্যান্ড ব্র্যান্ডিং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশাত আয়েশা ও মো. জাকারিয়া ইসলাম রনি। কমিউনিকেশন কো-অর্ডিনেটর হয়েছেন মো. সাব্বির হোসেন সিয়াম ও নুসরাত বজাহান জেরিন। মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আশকাফ মাহমুদ ও মো. জয়নাল হোসেন।

হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেটর হয়েছেন মো. শিহাব হাওলাদার ও আল মুনতাহি রাতুল। ফুড সেফটি অ্যান্ড হাইজিন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সামছুন্নাহার সুইটি ও মো. নুর আলম। এডুকেশন অ্যান্ড প্ল্যানিং কো-অর্ডিনেটর হয়েছেন মো. মাসুম বিল্লাহ মিরাজ ও আবু তাহের হোসাইন সিফাত। কালচারাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুইটি বিশ্বাস ও মো. ফাইজুল ইসলাম। ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন ও মো. আব্দুল ওহাব। এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন মো. আদিল আহনাফ, মো. রবিউল ইসলাম, মো. মিজবাউল ইসলাম (মিরাজ) ও খান মোহাম্মদ তানভীর।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘আজকের এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। হেলথ অ্যান্ড ফুড সেফটি অর্গানাইজেশন গত এক বছর ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আমি যারা গত এক বছর দায়িত্ব পালন করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে যারা আজ নতুন করে দায়িত্ব গ্রহণ করছে, তাদের প্রতি রইল শুভকামনা। আশা করি, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকারের বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে।’

বর্তমান সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, “এই সংগঠন সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক। গত এক বছরে আমরা অসংখ্য সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, এইচএফএসএ’র প্রথম কার্যনির্বাহী কমিটি এ পর্যন্ত প্রায় ২০টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর মধ্যে ছিল হেলথ ক্যাম্পেইন, ফুড স্টল মনিটরিং, মেডিকেল টেন্ট ও হেল্প সেন্টার স্থাপন, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, অ্যাডমিশন হেল্প ডেস্ক এবং সচেতনতামূলক র‍্যালি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category