বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে ৩৩ বছর ধরে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য, পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরল সাধারণ মানুষ নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য সহ গ্রেফতার ১ মান্দায় ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে গণশুনানি, আংশিক খাজনার প্রস্তাব ইউএনওর সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি বিশ্ববাজারে তেলের দাম ১২২ ডলার, চার বছরের রেকর্ড তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব অবরোধ বজায় রাখার ঘোষণা ট্রাম্পের, ‘বাস্তব পদক্ষেপের’ হুঁশিয়ারি তেহরানের রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক রেলের ভাড়া কি বাড়ছে?

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে ৩৩ বছর ধরে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে ৩৩ বছর ধরে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
Share Now

চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের দুঃখ মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)। এই সেতুতে দীর্ঘ ৩৩ বছর ধরে চলমান টোল আদায় অবিলম্বে বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৯৩ সালে নির্মিত এই সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই সরকারি কোষাগারে জমা হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ব্যয় উঠে যাওয়ার পর টোল বন্ধ হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে এখনো টোল আদায় অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। বক্তারা এই অবিরাম টোল আদায়কে জেলার সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর “মরার ওপর খাঁড়ার ঘা” হিসেবে অভিহিত করেন।

​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা স্পষ্ট জানিয়ে দেন: সেতুটিকে অবিলম্বে ‘টোল ফ্রি’ ঘোষণা করতে হবে। সকল প্রকার যানবাহনের ওপর থেকে টোল আদায়ের নিয়ম বাতিল করতে হবে। দ্রুত দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​নাগরিক অধিকার আদায় কমিটির এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: ​তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, অধ্যক্ষ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজ। ​রাইহানুল ইসলাম লুনা, ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্য। ​মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা। শফিক এনায়েতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা আইনজীবী সমিতি।অ্যাডভোকেট আসাদ, সহ-সভাপতি, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি শানেওয়াজ খাঁন সিনা, সাবেক কাউন্সিলর। এছাড়াও জেলার বিভিন্ন স্তরের সচেতন নাগরিক ও সাধারণ মানুষ এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category