বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান রাবি ছাত্র ফেডারেশনের নেতৃত্বে তাসনুভা-ওয়াহিদ রাবি উর্দু বিভাগের নিয়োগ বিতর্কে পালটা ব্যাখ্যা, ‘মেধাতালিকা নয়, ছিল জ্যেষ্ঠতার ক্রম’ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে ৩৩ বছর ধরে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য, পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরল সাধারণ মানুষ নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য সহ গ্রেফতার ১ মান্দায় ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে গণশুনানি, আংশিক খাজনার প্রস্তাব ইউএনওর সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি বিশ্ববাজারে তেলের দাম ১২২ ডলার, চার বছরের রেকর্ড তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

রাবি প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল সংসদ ও হল প্রাধ্যক্ষের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হলের গেস্টরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ২২ জন শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে উপকৃত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে অনেকটা সহায়তা পাবে বলে  আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হল সংসদের এ ধরনের কার্যক্রমকে মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মুন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, মন্নুজান হল সংসদ এবং সম্মানিত প্রাধ্যক্ষ ম্যামের আন্তরিক উদ্যোগে আজকে হলের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ২২ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং মন্নুজান হলের শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার জন্য সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক উজ্জ্বল
আলোকবর্তিকা। এ ধরনের মানবিক ও শিক্ষার্থী কল্যাণমুখী কার্যক্রম আগামীতেও মন্নুজান হল সংসদ ও হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মন্নুজান হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোছা. আশীয়ারা খাতুন বলেন, আজ ৩০ এপ্রিল মন্নুজান হলের গেস্ট রুমে হলের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ২২ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে মন্নুজান হল সংসদ আমার সাথে সব সময় এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category