ইহসান ইলাহী যহীর পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তাঁর পিএইচডি গবেষণাকর্মের তত্ববাধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। যহীরের গবেষণার বিষয় ছিলো ‘আল-মুহাররারুল ওয়াজীয’ তাফসীর গ্রন্থে ব্যবহৃত আরবী কবিতার তাৎপর্য বিশ্লেষণ ( AN ANALYTICAL STUDY OF ARABIC POEMS USED IN TAFSIR AL-MUHARRARUL WAJIZ)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২৯ তম সিন্ডিকেট এবং ৩১ জানুয়ারী অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৬২ তম সভায় তার পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়।
ড. ইহসান ইলাহী যহীর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের মাওলানা মো. আব্দুল মাতীন মাদানী ও মিসেস শামসুন্নাহারের ছেলে। ভবিষ্যতে তিনি আরবী সাহিত্য ও তাফসীর নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান এবং শিক্ষকতা পেশায় নিজেকে সম্পৃক্ত করতে ইচ্ছুক।
উল্লেখ্য যে, ড. ইহসান শিক্ষা জীবনের সর্বত্র মেধার স্বাক্ষর রেখেছেন। ইতিপূর্বে মাস্টার্স পর্যায়ে তিনি আধুনিক আরবী কবি ওয়ালীদ আল-আ‘যামীর সৃষ্টিকর্ম নিয়ে আরবীতে একটি অভিসন্দর্ভ রচনা করেন।
